সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রেললাইনে পড়ে ছিল অজ্ঞাত যুবকের মরদেহ

কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেললাইন থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রাজাপুর নোয়াপাড়া কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, ঘটনাস্থল থেকে যুবকের একটি কাপড়ের ব্যাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের যে কোনো এক সময়ে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। উদ্ধারকৃত মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন জানান, রাজাপুর রেলস্টেশনের দক্ষিণ আউটার ঈদগাহ সংলগ্ন এলাকায় রাতের কোনো এক সময়ে ট্রেন থেকে পড়ে ওই যুবক নিহত হয়ে থাকতে পারেন। নিহতকে স্থানীয় কেউ চিনতে পারেনি। তার পোশাক দেখে ধারণা করা হচ্ছে, তিনি খেটে খাওয়া একজন সাধারণ মানুষ।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, উপজেলার রাজাপুর রেলস্টেশনের দক্ষিণ আউটার এলাকায় ঈদগাহ সংলগ্ন স্থানে ট্রেনে কাটা একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রেললাইনে পড়ে ছিল অজ্ঞাত যুবকের মরদেহ

আপডেট টাইম : ০৬:২৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫