নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বাড়ি পুড়ে নিঃস্ব হয়ে পড়লো চা দোকানী আজিম। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
শিয়ালকোল ইউনিয়ন পরিষদের মেম্বর মো. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে জনতার কণ্ঠকে জানান, সার্কিট হাউজের সামনে চা বিক্রি করে আজিম। শুক্রবার বিকেলে হঠাৎ করেই তার বাড়িতে আগুন ধরে যায়। এতে ঘরের আসববাপত্র পুড়ে যায়।পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন য়িন্ত্রণ করে।
ভুক্তভোগী আজিম বলেন, গতকাল বিকেলে হঠাৎ কারেন্টের লাইন থেকে আগুন ধরে যায়। ধীরে ধীরে আগুন ছড়িয়ে ঘরের আসবাবপত্র পুড়ে যায়। শোকেচের মধ্যে থাকা ৭২ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার, রুপার গহনা, কাপড়চোপর সব পুড়ে ছাই হয়ে যায়।
তিনি বলেন, এই আগুনে আমার প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি একদম নিঃস্ব হয়ে পড়লাম। স্ত্রী-সন্তান ও আমার পরনের কাপর ছাড়া কোন কিছুই অবশিষ্ট নেই।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মাহফুজার রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছি। প্রায় ৫০ হাজার টাকার মতো মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। আনুমানিক দুই লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে তিনি বলেন।

রিপোর্টার: 



















