সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

শাহজাদপুরে জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে সহকারী অধ্যাপক মিজানুর রহমান চূড়ান্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন। সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে নির্বাচনের জন্য সোমবার (২৯ ডিসেম্বর) তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
উল্লেখ্য, এই আসনে ১২ দলীয় জোটের পক্ষ থেকে এনসিপির প্রার্থী দেওয়া হতে পারে এমন গুঞ্জন দীর্ঘদিন ধরে চলছিল। তবে সব ধরনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সহকারী অধ্যাপক মিজানুর রহমানকেই চূড়ান্ত করা হয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি বলেন শাহজাদপুরের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়ভিত্তিক ও সৎ নেতৃত্ব থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনে কাজ করব।
তিনি আরও বলেন, এটি শুধু একটি নির্বাচন নয়, বরং জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি সুযোগ। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে আমি এই লড়াইয়ে নেমেছি।
এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে শাহজাদপুর উপজেলা  চত্বরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

শাহজাদপুরে জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা

আপডেট টাইম : ০৭:৩২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫