সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

শাহজাদপুরে বিপুল সংখ্যক নেতাকর্মীর জামায়াতে যোগদান

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৪:৫৬:১২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • 72
জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা জোতপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃ আসকার শেখের নেতৃত্বে আলমাছ আলী ও রাশেদুল ইসলামের সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছে। গতকাল রবিবার রাতে আনুষ্ঠানিক ভাবে ফুলের মালা দিয়ে বরণ করে নেন শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
জানা যায়, সদ্য জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া মোঃ আসকার শেখ দীর্ঘদিন ধরে সমাজসেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও সংস্কার, গ্রামের রাস্তাঘাট মেরামত, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি ছিলেন সক্রিয়। তার নিরলস প্রচেষ্টা ও জনসেবামূলক কাজে তিনি এলাকায় ‘গরীবের আস্থা’ হিসেবে ইতোমধ্যেই সুপরিচিত হয়ে উঠেছেন।
জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে মোঃ আসকার শেখ বলেন, “আমাদের মূল উদ্দেশ্য সমাজ পরিবর্তন, ন্যায়ের পক্ষে অবস্থান ও ইসলামী আদর্শে সমাজ গঠন করা। আমরা বিশ্বাস করি, জামায়াতে ইসলামীর মাধ্যমে এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব।”
নেতাকর্মীদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মোঃ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাস্টার মোঃ আব্দুল মালেক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান বলেন, জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। এই সংগঠন সব সময় ভালো কাজের আদেশ ও মন্দ কাজে নিষেধ করে। তিনি আরও বলেন, ততক্ষন পর্যন্ত নেতার আনুগত্য করবেন যতক্ষন পর্যন্ত নেতা কোরআন ও হাদিসের পক্ষে কথা বলেন। অনেকে আমাদের বলে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রয় করি; আমরা তাদের বলতে চাই বাংলাদেশ জামায়াতে ইসলামী জান্নাতের টিকিট বিক্রয় করেনা বরং জান্নাতে যাওয়ার রাস্তা দেখায়। আসুন আমরা কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ে তুলি।
স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন এই নেতৃত্ব জামায়াতের কার্যক্রমকে আরও বেগবান করবে এবং এলাকার জনগণের সেবায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সেইসাথে এলাকার সাধারণ মানুষও সন্তোষ প্রকাশ এই উদ্যোগকে এলাকার সার্বিক উন্নয়নে বড় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।#

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

শাহজাদপুরে বিপুল সংখ্যক নেতাকর্মীর জামায়াতে যোগদান

আপডেট টাইম : ০৪:৫৬:১২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫