সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

শাহজাদপুর হাবিবুল্লাহ নগর ইউনিয়নে ডক্টর এম এ মুহিতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ–৬ শাহজাদপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ মুহিতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নে এ বিশাল জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ। এছাড়াও উপস্থিত ছিলেন শাহজাদপুর আসনের নির্বাচন প্রস্তুত কমিটির সদস্যবৃন্দ, উপজেলা বিএনপি, হাবিবুল্লাহ নগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে ড. এম এ মুহিত বলেন, শাহজাদপুর তাঁত শিল্পের জন্য দেশজুড়ে পরিচিত। এই ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আরও বহুদূর এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অসহায় ও দরিদ্র পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে এবং ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে।
এ সময় তিনি উপস্থিত মা-বোনসহ সকল ভোটারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য। শাহজাদপুরকে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
জনসভায় সাধারণ জনগণ ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর ও মুখরিত হয়ে ওঠে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

শাহজাদপুর হাবিবুল্লাহ নগর ইউনিয়নে ডক্টর এম এ মুহিতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:৩৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬