সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

শিক্ষার আলোয় সমাজ গড়ার স্বপ্ন দেখছেন ধীরেন হালদার

জ্ঞানের আলো ছড়াচ্ছেন ধীরেন হালদার

বইয়ের প্রতি ভালোবাসা পরিণত হয়েছে এক অনন্য সামাজিক আন্দোলনে। দীর্ঘদিন ধরে পুরোনো বই সংগ্রহ করে পাঠাগার গড়ে তোলা, শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বই পৌঁছে দেওয়া এবং সুবিধাবঞ্চিত শিশুদের বই পড়ায় আগ্রহী করে তোলাই যেন তার জীবনের ব্রত। বলছি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কামারকাঠি গ্রামের ধীরেন হালদারের কথা। স্থানীয়দের কাছে যিনি পরিচিত ‘বই পড়ার ম্যাজিক ম্যান’ হিসেবে। আর মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার এই নিরলস প্রচেষ্টার কারণে অনেকের কাছে তিনি ‘আলোর মশাল’।

নিজ উদ্যোগে বাবা-মায়ের স্মৃতিকে অম্লান করে রাখতে তাদের নামানুসারে প্রতিষ্ঠা করেছেন ‘গৌরহরি রেনু বালা স্মৃতিসংসদ ও পাঠাগার’। বর্তমানে তার এই পাঠাগারে সংরক্ষিত রয়েছে প্রায় ৩০ হাজার বই। শুধু বই জমিয়ে রাখাই নয়, এসব বই মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্যও রয়েছে তার নিরন্তর প্রচেষ্টা।

নিজ গ্রামে প্রায় ৬০ বছর ধরে ‘অরণি খেলাঘর আসর’ নামে একটি গ্রন্থাগারের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি। এই গ্রন্থাগারে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অবসর সময়ে বই পড়তে আসেন। কেউ পড়েন গল্প-উপন্যাস, কেউ ইতিহাস কিংবা জ্ঞান-বিজ্ঞানের বই। পাঠাগারটি হয়ে উঠেছে স্থানীয় মানুষের জ্ঞানচর্চার এক নির্ভরযোগ্য ঠিকানা।

ধীরেন হালদারের বই বিতরণের পদ্ধতিটিও ব্যতিক্রমী। বই সংগ্রহ করে তিনি অনেক সময় শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বই পৌঁছে দেন। বিশেষ করে দরিদ্র পরিবারের সন্তানদের হাতে বই তুলে দিতে প্রতিবছরই উদ্যোগ নেন। বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের নিয়েও কাজ করেন তিনি। তাদের আবার বিদ্যালয়মুখী করতে পরিবার ও স্থানীয়দের সঙ্গে যোগাযোগ রাখেন। তার লক্ষ্য, কোনো শিশু যেন বই পড়ার সুযোগ থেকে বঞ্চিত না হয়। ধীরেন হালদারের ভাষায়, ‘বই পড়ার কোনো বিকল্প নেই।’

নেছারাবাদ উপজেলার ৩ নং ওয়ার্ডের কামারকাঠি গ্রামের গৌরহরি হালদারের ছেলে ধীরেন হালদার। শিক্ষকতা পেশায় দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শেষে ২০১৭ সালে অবসরে যান। তবে অবসর তার জ্ঞান বিতরণের পথ থামাতে পারেনি। বর্তমানে ‘আদর্শ শিশু বিদ্যালয়’ এর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে নতুন প্রজন্মের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন।

নিজের এই দীর্ঘ পথচলা প্রসঙ্গে ধীরেন হালদার বলেন, দীর্ঘদিন শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত ছিলাম। জ্ঞান আহরণ ও বিতরণের চেষ্টা করেছি। বই পড়ার মধ্যেই সর্বদা নিজেকে নিমগ্ন রেখেছি। আমি বিশ্বাস করি, জ্ঞান বিতরণ করলে জ্ঞানের পরিধি আরও বেড়ে যায়।

তিনি আরও বলেন, আধুনিকতার উৎকর্ষে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হওয়ায় মানুষ বইয়ের প্রতি কিছুটা আগ্রহ হারিয়েছে। তবে ভালো বইয়ের গুরুত্ব আজীবন থেকে যাবে। বই মানুষের চিন্তাশক্তি বাড়ায়, মননশীলতা তৈরি করে। তাই নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তোলা প্রয়োজন।

পাঠাগারের নিয়মিত পাঠক শিক্ষার্থী শামীম খাঁন বলেন, স্কুল ছুটির পরে এবং অবসর সময়ে এখানে এসে বই পড়ি। মাঝেমধ্যে কিছু বই সংগ্রহও করি। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ধীরেন স্যার আমাদের বুঝিয়ে দেন। এখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়।

আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন বলেন, ধীরেন স্যার এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। আমি তার ছাত্র। অন্য শিক্ষকদের তুলনায় তিনি সব সময়ই আলাদা ছিলেন। শিক্ষার্থীদের বই পড়তে উৎসাহিত করতেন। বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে বই সংগ্রহ করে বইপিপাসু শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করতেন। বই বিতরণের জন্য তাকে কোনো রেজিস্টার সংরক্ষণ করতেও দেখিনি।

জলাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী সরোয়ার বলেন, জ্ঞান বিতরণের মাধ্যমে ধীরেন হালদার এলাকায় আলোকবর্তিকা হিসেবে পরিচিতি লাভ করেছেন। আমিও অবসর সময়ে তার লাইব্রেরিতে গিয়ে বই পড়ার চেষ্টা করি এবং তার খোঁজখবর রাখি।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

শিক্ষার আলোয় সমাজ গড়ার স্বপ্ন দেখছেন ধীরেন হালদার

আপডেট টাইম : ০১:৩৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬