সিরাজগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিরাপদ অভিবাসন নিয়ে শরীয়তপুরে ২১ সাংবাদিকের প্রশিক্ষণ Logo আড়াই মাস ধরে নিখোঁজ সানজিদা, উৎকণ্ঠায় স্বজনরা Logo অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষককে পেটে লাথি মারার অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ Logo সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা Logo গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও Logo সড়ক নিরাপত্তায় সিংড়ায় নিসচার নতুন কমিটি গঠন Logo গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন Logo ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo শিশু রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট Logo স্হানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

শিক্ষা সংস্কারের দাবিতে ফ্রান্সজুড়ে রাজপথে আড়াই লাখ মানুষ

প্যারিসের প্লাস দ্য লা নাসিওঁতে দাঙ্গা পুলিশের মুখোমুখি বিক্ষোভকারীরা। ছবি: আবদুল সাবুর/রয়টার্স

স্কুলের পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নের দাবিতে ফ্রান্সজুড়ে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিক্ষোভে প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষ অংশ নিয়েছেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কয়েকটি এলাকায় পুলিশ টিয়ার গ্যাস ছুড়েছে এবং লাঠিচার্জ করেছে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার মার্সেই, নঁত, লিয়নসহ বিভিন্ন শহরের বিক্ষোভে প্রায় ২ লাখ মানুষ অংশ নেন। রাজধানী প্যারিসে অংশ নেন আরও ৫৬ হাজার মানুষ। তবে আয়োজকদের দাবি, দেশজুড়ে মোট সাড়ে ৪ লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন।

বেশিরভাগ বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। তবে প্যারিসসহ কয়েকটি এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়। কিছু স্থানে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন ৪৩ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু জানিয়েছেন, দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২১৫ জন কিশোর ও ৮৫ জন স্কুলকর্মী আহত হয়েছেন। তিনি এই ঘটনাকে কয়েক দশকের মধ্যে ফ্রান্সের শিক্ষা ব্যবস্থার জন্য সবচেয়ে বড় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ মঙ্গলবার রাতে এলিসি প্রাসাদে গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রীকে নিয়ে বৈঠক করেছেন বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম।

গত কয়েক দিনে ট্রেড ইউনিয়ন ও মানবাধিকার সংগঠনগুলো পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ তুলেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও পুলিশের ‘অসামঞ্জস্যপূর্ণ দমন-পীড়ন’ বন্ধের আহ্বান জানিয়েছে।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেছেন, প্রায় সব ক্ষেত্রেই পুলিশের প্রতিক্রিয়া পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। কিছু বিক্ষোভ দাঙ্গায় রূপ নেওয়ায় পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে।

প্যারিসের বিক্ষোভে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়। একটি স্লোগানে লেখা ছিল, ‘পাঠ্যবইয়ের নিচে জমছে ক্ষোভ’। আরেকটিতে লেখা ছিল, ‘অর্থহীন স্কুল মানেই ভবিষ্যৎহীন দেশ।’

রাজধানীর প্লাস দ্য লা নাসিওঁ এলাকায় আনা নামের এক শিক্ষার্থী বলেন, তাদের দাবি খুব সাধারণ—পড়াশোনার ভালো পরিবেশ, পর্যাপ্ত শিক্ষক এবং ভালো স্কুল ভবন। কিন্তু কর্তৃপক্ষের প্রতিক্রিয়া হতাশাজনক।

দুই সপ্তাহ আগে প্যারিসের উত্তরাঞ্চলীয় শহরতলিতে বিক্ষোভ শুরু হয়। পরে তা সারা দেশে ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সংঘর্ষে এখন পর্যন্ত ৭১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিক্ষোভের সময় কিছু শিক্ষার্থী স্কুলের বাইরে ময়লার বাক্সে আগুন দিয়েছে, বাসের অপেক্ষাকেন্দ্র ভাঙচুর করেছে এবং দাঙ্গা পুলিশের দিকে বিভিন্ন বস্তু ছুড়েছে। জবাবে পুলিশ লাঠি, টিয়ার গ্যাস ও দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে।

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত ২৪টি স্কুলে আগুন দেওয়া বা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময়ে ৬ হাজার ১০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক। বিচার মন্ত্রণালয় জানিয়েছে, ১ হাজার ৮০০ জনের বেশি মানুষের বিরুদ্ধে মামলা চলছে। তাদের মধ্যে প্রায় ১ হাজার ৫০০ জনের বয়স ১৮ বছরের কম।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দেশটির ৩ হাজার ৭০০ উচ্চবিদ্যালয়ের মধ্যে ৯০০টির বেশি অবরুদ্ধ ছিল বা সেদিনের জন্য বন্ধ রাখা হয়। তবে শিক্ষার্থী সংগঠনগুলোর দাবি, বন্ধ বা অবরুদ্ধ স্কুলের সংখ্যা প্রায় ১ হাজার ৮০০। কয়েকটি এলাকায় কর্তৃপক্ষ অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ অভিবাসন নিয়ে শরীয়তপুরে ২১ সাংবাদিকের প্রশিক্ষণ

শিক্ষা সংস্কারের দাবিতে ফ্রান্সজুড়ে রাজপথে আড়াই লাখ মানুষ

আপডেট টাইম : ১১:১৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬