সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

শিশু অধিকার দিবসের আয়োজনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজকের আয়োজনে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের স্মারক উপহার প্রদান, স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা বলার কর্মসূচি রয়েছে। এছাড়া শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করবেন তিনি।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে যাবেন এবং ভবনের নিচতলায় সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করবেন।

এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

শিশু অধিকার দিবসের আয়োজনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

আপডেট টাইম : ১০:৫১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬