সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

শুটিং সেটে আগুনে দগ্ধ আরিফিন শুভ

আরিফিন শুভ I ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার চিত্রনায়ক আরিফিন শুভ। সম্প্রতি মালিক সিনেমার শুটিং করছিলেন এই অভিনেতা। ঢাকার বাইরে নির্জন এক লোকেশনে হচ্ছিল ‘মালিক’ সিনেমার শুটিং। ঠিক তখনই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। আগুনে দগ্ধ হলেন আরিফিন শুভ।

সম্প্রতি ঢাকার বাইরে এক নির্জন লোকেশনে ‘মালিক’ সিনেমার শুটিং করছিলেন আরিফিন শুভ। পরিকল্পনা ছিল, অ্যাকশন দৃশ্যে তার শরীরের নিচের দিকে সামান্য আগুন ছুঁয়ে যাবে—শুধু অভিনয়ের স্বার্থেই। কিন্তু ক্যামেরা ঘুরতেই যেন উল্টো ঘটল। আগুনের শিখা মুহূর্তেই লাফিয়ে উঠে জড়িয়ে ধরে তার পা। প্রথমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন শুভ, কিন্তু আগুন থামছিল না। ধীরে ধীরে ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

এবার আগুনে দগ্ধ হলেন আরিফিন শুভএবার আগুনে দগ্ধ হলেন আরিফিন শুভ

ঘটনার পর পুরো ইউনিট ছুটে আসে তার দিকে। তবে ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল বা শুভর বর্তমান শারীরিক অবস্থা কেমন—সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য, এটি প্রথম নয়। এর আগেও শুটিং করতে গিয়ে একাধিকবার আহত হয়েছেন আরিফিন শুভ। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘অগ্নি’ সিনেমার শুটিংয়ে থাইল্যান্ডে গুরুতর আঘাত পান তিনি এবং পরে ভারতের হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এরপর ‘কিস্তিমাত’ সিনেমার শুটিংয়ে ঘোড়ায় চড়ার দৃশ্য করতে গিয়ে একটি ট্রাকের সঙ্গে ঘোড়ার ধাক্কা লাগে—সেখানেও আহত হন এই তারকা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

শুটিং সেটে আগুনে দগ্ধ আরিফিন শুভ

আপডেট টাইম : ০৫:৩৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫