সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি
সেমির লড়াইয়ে টিকে রইলো বাংলাদেশ

শ্বাসরুদ্ধকর ম্যাচে ৮ রানের জয় পেল বাংলাদেশ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:২৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • 43

ক্রীড়া ডেস্ক। জনতার কন্ঠ.কম

এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচেে আফগানদের ৮ রানে হারিয়ে সেমির লড়াইয়ে টিকে থাকলো বাংলাদেশ।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতেও সেমিফাইনালের টিকেট পেতে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে টাইগারদের।

টসে জিতে টাইগার দলপতি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট হাতে নেমে উড়ন্ত সূচনা করলেও আফগানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান তুলতে সক্ষম হয়।

ইনিংসের সেরা ছিলেন তরুণ ওপেনার তানজিদ হাসান—মাত্র ৩১ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস উপহার দেন তিনি। সাইফ হাসান (৩০) ও তাওহীদ হৃদয় (২৬) জুটিতেও আসে কার্যকর রান। শেষ দিকে নুরুল হাসান সোহান ৬ বলে ১২ রানের ক্যামিও খেলে দলকে লড়াই করার মতো স্কোর এনে দেন। আফগানিস্তানের হয়ে নূর আহমাদ (২/২৩) ও রশিদ খান (২/২৬) ছিলেন সফল বোলার।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান শুরুতেই নড়বড়ে অবস্থায় পড়ে। নাসুম আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ারপ্লেতে হারায় দুই উইকেট। এরপরও লড়াই চালান গুরবাজ (৩৫) ও আজমাতুল্লাহ ওমরজাই (৩০)। শেষ দিকে অধিনায়ক রশিদ খান (২০) ও নূর আহমেদ (১৪) ম্যাচে উত্তেজনা ফেরালেও মুস্তাফিজ-তাসকিনদের সামনে শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান নেন ৩ উইকেট (৪-০-২৮-৩)। সমান কার্যকর ছিলেন নাসুম আহমেদ (৪-১-১১-২) ও রিশাদ হোসেন (৪-০-১৮-২)। তাসকিন আহমেদও শেষ মুহূর্তে তুলে নেন ২ উইকেট।

শেষ ওভারে আফগানিস্তানের দরকার ছিল ২২ রান। তাসকিনের বলে ছক্কা মেরে ম্যাচে উত্তেজনা ফেরান নূর। তবে শেষ রক্ষা হয়নি। ফলে বাংলাদেশও আপাতত টিকে রইল। লিটনদের টিকে থাকা নির্ভর করছে অবশ্য আফগানিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের উপর।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ : ১৫৪/৫ (তানজিদ তামিম ৫২, সাইফ ৩০ ; রশিদ ২/২৬)

আফগানিস্তান : ১৪৬/১০ (গুরবাজ ৩৫, ওমরজাই ৩০ : মোস্তাফিজ ৩/২৮)

ফলাফল : বাংলাদেশ ৮ রানে জয়ী

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সেমির লড়াইয়ে টিকে রইলো বাংলাদেশ

শ্বাসরুদ্ধকর ম্যাচে ৮ রানের জয় পেল বাংলাদেশ

আপডেট টাইম : ০৭:২৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫