সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সংস্কারের বিপক্ষে থাকা কোনো শক্তির সঙ্গে জোট হবে না ,নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “সংস্কারের বিপক্ষে থাকা বা ইতিহাসে দায়ভার বহনকারী কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই।” তিনি আরও বলেন, জোটে যাওয়ার সিদ্ধান্ত হলে তা একেবারেই নীতিগত জায়গা থেকে আসবে।
২৮ অক্টোবর দুপুর ২টায় রাজশাহী পর্যটন মোটেল প্রাঙ্গণে এনসিপির বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার কর্মসূচি উদ্বোধন করেন নাহিদ ইসলাম। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে ফিরিয়ে আনার সুযোগ নেই। আমরা বিচার বিভাগকে এই ব্যবস্থার জায়গায় টেনে আনতে চাই না। অতীতে এর নানা ক্ষতিকর দিক আমরা দেখেছি।
তিনি আরও বলেন, এটা ঐক্যমত কমিশনের বিষয়, এবং এটি গণভোটের মাধ্যমে চূড়ান্ত হবে। এর আগে তত্ত্বাবধায়ক সরকার আনার সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে তিনি বলেন, বর্তমান সরকারের কিছু উপদেষ্টা নিয়ে প্রশ্ন আছে। নিরপেক্ষতা বজায় রাখতে প্রয়োজনে উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনতে পারে সরকার।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে এনসিপিকে শাপলা প্রতীক দিচ্ছে না। এটি এক ধরনের স্বেচ্ছাচারিতা। কোনো ব্যাখ্যা ছাড়া প্রতীক আটকে দেওয়া প্রমাণ করে যে কমিশন স্বাধীন নয়, গায়ের জোরে পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, নির্বাচন কমিশনকে ব্যবহার করে কিছু রাজনৈতিক শক্তি এনসিপির নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্ত করতে চাইছে। কমিশন গঠনের সময় থেকেই আমরা বলেছিলাম—এ গঠন আইনের ভিত্তিতে হয়নি।
নাহিদ বলেন, বাস্তবায়নের রূপরেখা ছাড়া জুলাই সনদ কেবলই আনুষ্ঠানিকতা। আমরা চাই, এই সনদের বাস্তবায়নের রূপরেখা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করুন। গণভোটের মাধ্যমে জুলাই সনদ অনুমোদিত হবে এবং ইউনূসই এ আদেশ জারি করবেন।
তিনি বলেন, বর্তমান রাষ্ট্রপতি এই আদেশ দিতে পারবেন না, কারণ বিদ্যমান সংবিধানের অধীনে এটি সাংঘর্ষিক হবে। আমরা জুলাই গণঅভ্যুত্থানের বৈধতার জায়গা থেকেই এই আদেশ জারির পক্ষে।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ এখন আর কোনো গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি নয়। তারা বারবার গণতন্ত্র ধ্বংস করেছে, এবং তাদের ফ্যাসিবাদ এখনো সমাজে রয়ে গেছে—সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কাঠামোর মধ্যে।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। তারা বলছে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না—এ সাহস তারা কোথা থেকে পায়! সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। আমরা মনে করি, জাতীয় পার্টির বিচার হওয়া উচিত।
নাহিদ ইসলাম বলেন, প্রতীক ইস্যু সামনে এনে যদি নির্বাচন কমিশন মনে করে আমাদের ঠেকাবে, আমরা রাজনৈতিকভাবেই তা মোকাবিলা করব। সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি প্রার্থী বাছাই চলছে। খুব শিগগিরই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
তিনি জানান, আমরা এমন প্রার্থী দিতে চাই যারা তরুণ, নারী, সংখ্যালঘু ও প্রবাসী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবেন এবং সমাজ পরিবর্তনের পক্ষে কাজ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মূখ্য সংগঠক হান্নান মাসউদ, কেন্দ্রীয় কমিটির সদস্য

তি চরম অবমাননা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সংস্কারের বিপক্ষে থাকা কোনো শক্তির সঙ্গে জোট হবে না ,নাহিদ ইসলাম

আপডেট টাইম : ০৭:১৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫