সিরাজগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ভূল্লীর মেয়ে মৌসুমীর বড় অর্জন, বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান Logo আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo নিরাপদ অভিবাসন নিয়ে শরীয়তপুরে ২১ সাংবাদিকের প্রশিক্ষণ Logo আড়াই মাস ধরে নিখোঁজ সানজিদা, উৎকণ্ঠায় স্বজনরা Logo অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষককে পেটে লাথি মারার অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ Logo সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা Logo গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও Logo সড়ক নিরাপত্তায় সিংড়ায় নিসচার নতুন কমিটি গঠন Logo গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন Logo ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা কেন্দ্র চালু করছে এএবি

জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে এএবি’র সচেতনতামূলক কর্মসূচি। ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে সড়ক দুর্ঘটনা সহায়তা কেন্দ্র চালু করতে যাচ্ছে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএবি)। এ কেন্দ্র থেকে কাউন্সেলিং, চিকিৎসা, আইনি পরামর্শ, বিমা দাবি নিষ্পত্তিতে সহযোগিতা, প্রয়োজনীয় তথ্য ও আর্থিক সহায়তাসহ ৬ ধরনের সেবা দেওয়া হবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর মগবাজারে এএবির প্রধান কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক কর্মসূচিতে এ তথ্য জানানো হয়। ‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে দিবসটি পালন করেছে সংস্থাটি। এ উপলক্ষে ‘আইন মেনে চলব, নিরাপদে ঘরে ফিরব’ স্লোগানে ‘এএবি জিরো কন্ট্যাক্ট প্রচারণা’ চালানো হয়।

এএবি জানায়, সড়ক দুর্ঘটনার পর দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেওয়া এবং আহত ব্যক্তিকে নিরাপদে নিকটস্থ হাসপাতালে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসার পাশাপাশি তাদের ও তাদের পরিবারের দীর্ঘমেয়াদি সহায়তা নিশ্চিত করাও প্রয়োজন। এ লক্ষ্যেই সড়ক দুর্ঘটনা সহায়তা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ কেন্দ্র থেকে পেশাদার কাউন্সেলরদের মাধ্যমে মানসিক স্বাস্থ্যবিষয়ক সহায়তা, দুর্ঘটনার পর প্রয়োজনীয় তথ্য সরবরাহ, চিকিৎসাসংক্রান্ত পরামর্শ ও সহযোগিতা এবং আইনজীবীদের মাধ্যমে আইনি পরামর্শ ও প্রতিনিধিত্ব দেওয়া হবে। পাশাপাশি বীমার দাবি-সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতা এবং প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তাও দেওয়া হবে।

দিবসটি উপলক্ষে এএবি দেশের বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। এর অংশ হিসেবে এএবির কার্যালয় থেকে সড়ক নিরাপত্তা র‍্যালি বের করা হয়। বাস, রাইড শেয়ারিং ও ব্যক্তিগত গাড়ির চালক এবং রিকশা ও সিএনজিচালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও আন্তর্জাতিক অটোমোবাইল ফেডারেশনের (এফআইএ) সড়ক নিরাপত্তাবিষয়ক ‘গোল্ডেন রুলস’ কার্ড বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএবির সভাপতি ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাইদুল ইসলাম।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূল্লীর মেয়ে মৌসুমীর বড় অর্জন, বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা কেন্দ্র চালু করছে এএবি

আপডেট টাইম : ০৫:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬