সিরাজগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ভাটারায় আ.লীগ নেত্রী সাজেদাসহ আটক দুইজন

ভাটারায় মহিলা আ.লীগ নেত্রী সাজেদাসহ গ্রেপ্তার ২

রাজধানীর ভাটারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের এক নেত্রী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম ঢালীর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তার দুজন হলেন- সাজেদা বেগম (৬৫) ও আতাউর রহমান ঢালী (৪৫)।

বুধবার (২৫ নভেম্বর) সকালে ডিবি গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আ.ফ.ম. আনোয়ার হোসেন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ভাটারা থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে ভাটারা থানাধীন কুড়িল এলাকা থেকে সাজেদা বেগমকে গ্রেপ্তার করা হয়। ডিবি গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ দলের সদস্যরা এ অভিযান চালান। ডিবির তথ্য অনুযায়ী, সাজেদা বেগম ভাটারা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১১টার দিকে ভাটারা থানার সোলমাইদ ঢালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আতাউর রহমান ঢালীকে গ্রেপ্তার করা হয়। ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাসভবনে অভিযান চালায়।

ডিবির দাবি, আতাউর রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নজরুল ইসলাম ঢালীর সহযোগী হিসেবে পরিচিত। তিনি শেখ রাসেল ক্লাবের সদস্য এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমেও তার সম্পৃক্ততা ছিল বলে জানিয়েছে পুলিশ।

ডিবি আরও জানায়, এসব সংগঠনের মিছিল, সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়ার সঙ্গেও আতাউর রহমান যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আতাউর রহমান ঢালীর বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম, ভাটারা ও নিউমার্কেট থানায় চারটি মামলা রয়েছে।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাটারায় আ.লীগ নেত্রী সাজেদাসহ আটক দুইজন

আপডেট টাইম : ১২:০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬