সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সন্ধ্যায় বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ও জামায়াতের আমির

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

দলটির আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের এই প্রতিনিধি দল দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ইস্যুতে আলোচনা করবেন বলে জানা গেছে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। ডা. শফিকুর রহমানের সঙ্গে প্রতিনিধিদলে আরও থাকবেন- দলটির নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার প্রক্রিয়া এবং আগামী নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত নেতাদের আলোচনা হতে পারে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সন্ধ্যায় বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ও জামায়াতের আমির

আপডেট টাইম : ০১:১৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬