সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

সবুজ বাংলাদেশ গড়তে সিরাজগঞ্জে ‘যমুনা নিসর্গ’ উদ্বোধন, রোপণ ৭৫০ গাছ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ সদর উপজেলায় ‘যমুনা নিসর্গ প্রকৃতি ও ঐতিহ্যের সবুজ প্রাঙ্গণ’-এর শুভ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সয়দাবাদ মৌজায় প্রায় ৭৮ শতাংশ পরিত্যক্ত জমিতে গড়ে তোলা ‘যমুনা নিসর্গ’ প্রাঙ্গণের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, দীর্ঘদিন অব্যবহৃত একটি মাঠকে বিরল ও দেশীয় প্রজাতির বৃক্ষের সমাহারে সবুজ প্রাঙ্গণে রূপান্তরের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তুলবে। দেশের সবুজায়ন নিশ্চিত করতে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-হেল-মাফি, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ‘যমুনা নিসর্গ’ প্রাঙ্গণে বিরল ও দেশীয় প্রজাতির ২৫০টি বৃক্ষ রোপণ করা হয়। একই দিনে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের যমুনা নদীসংলগ্ন এলাকায় আরও ৫০০টি দেশীয় প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়। সব মিলিয়ে দিনব্যাপী কর্মসূচিতে মোট ৭৫০টি বৃক্ষ রোপণ করা হয়।

দীর্ঘদিন অব্যবহৃত জমিকে সবুজ প্রাঙ্গণে রূপান্তর এবং দেশীয় প্রজাতির বৃক্ষ রোপণের এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক ঐতিহ্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ-সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

সবুজ বাংলাদেশ গড়তে সিরাজগঞ্জে ‘যমুনা নিসর্গ’ উদ্বোধন, রোপণ ৭৫০ গাছ

আপডেট টাইম : ০৬:৩৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬