সিরাজগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
জামায়াত আমির

সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো ছাড় নেই

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান | পুরোনো ছবি

সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আ. লীগকে ধৈর্য ধরতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, আওয়ামী লীগের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের যুব সমাজ তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল। শেখ হাসিনার ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে। সকল হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন। তবে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদী ঐক্য করতে হবে।

জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশে অস্থিরতা শুরু হয়েছিল উল্লেখ করে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। দেশের বৃহত্তম স্বার্থে যদি প্রয়োজন হয় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমির

সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো ছাড় নেই

আপডেট টাইম : ১২:১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬