সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

সরকার পরিচালনায় আব্বাসীর সহযোগিতা চাইলেন রাশেদ খাঁন

ইসলামী চিন্তাবিদ ও আলেম মুফতি ড. সাইয়্যদে মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আব্বাসী মঞ্জিলে ইসলামী চিন্তাবিদ ও আলেম মুফতি ড. সাইয়্যদে মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। এ সময় দেশের সামগ্রিক পরিস্থিতি, সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, ভবিষ্যৎ উন্নয়ন-অগ্রযাত্রা, রাষ্ট্র পরিচালনায় ইসলামী মূল্যবোধের প্রতিফলন এবং সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় আলেমসমাজের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

আজ রোববার (১১ অক্টোবর) দুপুরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মো. রাশেদ খাঁন এরই মধ্যে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা পোস্টে নারায়ণগঞ্জের আব্বাসী মঞ্জিলে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন।

সাক্ষাৎকালে মো. রাশেদ খাঁন ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সক্রিয় ভূমিকা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি সরকার পরিচালনায় তার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে ড. এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ও আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাদের এই ভূমিকা ভাষায় বর্ণনা করে শেষ করা যাবে না।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে দেশের আলেমসমাজের ঐতিহাসিকভাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বিএনপি ধর্মীয় মূল্যবোধ, ইসলামী আদর্শ এবং মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহযোগিতার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

এ সময় রাশেদ খাঁন ‘বিএনপি সরকারের প্রথম ১৮০ দিন’ নামে একটি বই ড. এনায়েতুল্লাহ আব্বাসীর হাতে তুলে দেন।

অন্যদিকে, মুফতি ড. সাইয়্যদে মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন ইসলামী ও জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আলেম-ওলামা ও ইসলামপন্থী জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। দেশের ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী ঐতিহ্য সংরক্ষণে তাদের ভূমিকার কথাও স্মরণ করেন তিনি।

এনায়েতুল্লাহ আব্বাসী আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপি সরকার ইসলামী মূল্যবোধবিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না এবং দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আলেম-ওলামাদের পরামর্শ নেবে।

পাশাপাশি কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সার্বিক কল্যাণ কামনা করেন এই আলেম।

উল্লেখ্য, সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, উলামায়ে কেরামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সরকার পরিচালনায় এনায়েতুল্লাহ আব্বাসীর সহযোগিতা চান রাশেদ খাঁন

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

সরকার পরিচালনায় আব্বাসীর সহযোগিতা চাইলেন রাশেদ খাঁন

আপডেট টাইম : ০৯:৩২:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬