সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় Logo সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক ‘আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ’ কমপ্লেক্স

সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে রাজশাহীর সাংবাদিক সংগঠনের আল্টিমেটাম

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:৩৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • 52

রাজশাহী প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজসহ তিন সাংবাদিকের ওপর নৃশংস হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সংহতি জানিয়ে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি গণতন্ত্রকে স্তব্ধ করার অপচেষ্টা। তারা বলেন—
“সাংবাদিকদের ওপর বারবার হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয়, এটি গণতন্ত্রের জন্য বড় হুমকি। সংবাদমাধ্যমকে নিশ্চুপ করতে পরিকল্পিতভাবে ভয়ভীতি ও হামলার পথ বেছে নেওয়া হচ্ছে।”

বক্তারা আরও বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডসহ অতীতের বহু সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার না হওয়ায় দোষীরা বারবার সাহস পাচ্ছে। এ অবস্থায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন— রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও মোহনা টিভির ব্যুরো প্রধান মেহেদি হাসান শ্যামল, এখন টিভির ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাকিব, ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো প্রধান আহসান হাবিব অপু, দেশ টিভির ব্যুরো প্রধান কাজী শাহেদ, স্টার নিউজের ব্যুরো প্রধান জিয়াউর গণি সেলিম, যমুনা টেলিভিশনের রিপোর্টার তারেক মাহমুদ, নিউজ ২৪-এর স্টাফ রিপোর্টার মতিউর মর্তুজা, রাজশাহী প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ আবু কাওসার মাখন,রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মনির হোসাইন মাহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল জাবের আহমেদ, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজিদ হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনায় সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানিয়ে আসছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা হয়, তবে সারাদেশের সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ

সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে রাজশাহীর সাংবাদিক সংগঠনের আল্টিমেটাম

আপডেট টাইম : ০৭:৩৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫