নোয়াখালীর সেনবাগের সন্তান ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত বাংলাদেশ পুলিশের ডিআইজি আব্দুল মাবুদ দুলাল স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে সেনবাগ প্রেসক্লাবে মতবিনিময় অনুষ্ঠানের শুরুতেই সাংবাদিকরা তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
পেশাগত দায়িত্ব, সাংবাদিকতার নৈতিকতা ও সমাজে গণমাধ্যমের ইতিবাচক প্রভাব নিয়ে ডিআইজি দুলাল খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন, “সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হয়।”
মতবিনিময় অনুষ্ঠানে সেনবাগ থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে এলাকার আইনশৃঙ্খলা আরও সুদৃঢ় করার প্রত্যাশা জানান।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা ডিআইজি আবদুল মাবুদ দুলালকে সেনবাগের গর্ব হিসেবে উল্লেখ করে তার কর্মজীবনের আরও সাফল্য কামনা করেন।
ডিআইজি দুলাল সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি ভবিষ্যতেও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাবেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 



















