সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সাকিবের জাতীয় দলে ফেরার বিষয়ে যা বললেন আসিফ

ছবি : সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে আইসিসি। এ খবরে যখন দেশের ক্রীড়াঙ্গন তোলপাড়, তখন আলোচনার কেন্দ্রে চলে এলেন সাকিব আল হাসান।

জানা গেল, জাতীয় দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য এক সময়কার বিশ্বসেরা এই অলরাউন্ডারকে বিবেচনা করা হবে। শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিশ্বকাপ ইস্যুর মধ্যে সাকিবের প্রসঙ্গ কীভাবে এলো প্রশ্নে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ‘আমাদের একটা এজেন্ডা ছিল ক্রিকেট অপারেশনস-এ যে, আমাদের যে ২৭ জন চুক্তিবদ্ধ হবে সেখানে প্লেয়ার তালিকা নিয়ে। গ্রেড এ, বি, সি যেগুলো ছিল। তখন আলোচনা প্রসঙ্গে আমাদের একজন ডিরেক্টর আলোচনা সাপেক্ষেই প্রস্তাবটা দিয়েছেন যে, সাকিব আল হাসান ইন্টারেস্টেড এবং সাকিবের সাথে কথা হয়েছে আমাদের, সে খেলতে চায়। (বিসিবি) প্রেসিডেন্টকে বলা হয়েছে এই বিষয়টার সরকারের সাথে যোগাযোগ করার ব্যাপারে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলো আছে তার নিজস্ব, সেগুলো যদি সরকার এলাউ করে বা সরকার কীভাবে ফেস করবে সেটা সরকারের বিষয়। কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি।’

একই সাথে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেছেন, ‘সাকিবের সঙ্গে বোর্ড থেকে যোগাযোগ করা হলে, হোম অ্যান্ড এওয়ে দুই (ধরনের) সিরিজই খেলতে পারবে কিনা জানতে চাওয়া হয়েছে। সাকিব বলেছে (খেলতে চায়), সেখান থেকেই (বোর্ড থেকে সাকিবকে খেলানোর) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সাকিবের জাতীয় দলে ফেরার বিষয়ে যা বললেন আসিফ

আপডেট টাইম : ০৪:৫৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬