সিরাজগঞ্জ , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

সাফে প্রথম ম্যাচে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ

বাংলাদেশে আগামী ৫ নভেম্বর পর্দা উঠবে ছেলেদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরের। উদ্বোধনী ম্যাচে ভুটানের মুখোমুখি হবে স্বাগতিকরা। সেই ম্যাচে নিজেদের সেরা তারকা হামজা দেওয়ান চৌধুরীকে পাবে না লাল-সবুজের দল। ক্লাবের ব্যস্ত সূচি এবং ফিফার আন্তর্জাতিক বিরতি শুরুর নির্ধারিত তারিখ থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

রোববার আনুষ্ঠানিক ক্যাম্প শুরুর পর সোমবার প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রথমদিনের অনুশীলনের আগে সংবাদমাধ্যমে কথা বলেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। হামজাকে না পেলেও প্রথম ম্যাচে জয়ের জন্য মরিয়া থাকবে বাংলাদেশ, বলেছেন তিনি।

‘আমরা অবশ্যই হামজার অনুপস্থিতি অনুভব করব। আর আমরা যদি ভালোভাবে খেলতে পারি, অবশ্যই নিজেদের শোধরাতে পারব। প্রথম ম্যাচ আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। যদি প্রতিযোগিতায় টিকে থাকতে চান, অবশ্যই প্রথম ম্যাচ জিততে হবে।’

‘তার মানে একটা ভালো শুরু করতে হবে। শুরুটা যদি আমরা ভালো করতে পারি, তাহলে হামজা ভাইয়ের জন্য ব্যাপারটি সহজ হবে। যখন আমাদের সাথে আসবে, তারপর আমরা শ্রীলঙ্কার মুখোমুখি হবো, আমরা শ্রীলঙ্কাকে হারাতে পারব।’

আসিয়ান কাপে ডিফেন্সের দুর্দশা নিয়ে তপু বললেন, ‘ডিফেন্স অন্যরকম একটা ব্যাপার। তার সাথে যখন চ্যাম্পিয়ন হতে যাবেন, প্রতিপক্ষ দলকে, প্রতিপক্ষকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে হবে। ডিফেন্সের কথা যদি চিন্তা করি এবং তার সাথে ম্যাচ বাই ম্যাচ খেলাটা জরুরি। যখন ভুটানের সাথে একটা পরিকল্পনা নিয়ে আসবো, শ্রীলঙ্কার সাথে আরেকটা পরিকল্পনা নিয়ে আসবো। এটা আমাদের কোচ জানাবেন কীভাবে হবে।’

‘আমাদের কাছে দেশের মানুষ চায় যেন ভালো পারফরম্যান্স করি। আমরাও সেটাই চাই এবং সেটা তো আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে।’

৫ নভেম্বর সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর পর বাংলাদেশের পরের ম্যাচ ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। তার আগে ফিফার উইন্ডো শুরু হওয়ায় শ্রীলঙ্কা ম্যাচে পাওয়া যাবে হামজা চৌধুরীকে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফে প্রথম ম্যাচে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ

আপডেট টাইম : ০৯:৩৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬