সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সাবেক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা

নিহত মুছা মিয়া। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. মুছা মিয়াকে (৫৯) গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে হোসেনপুর গ্রামের পূর্ব পাশের জোয়ারারবিল রাস্তার কচুরিপানা জমি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মুছা মিয়ার বাড়ি ছলিমাবাদ গ্রামে। তিনি ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। নিহতের ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্ত শুরু করা হয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তারের জন্য তৎপরতা চালানো হচ্ছে। এদিকে এলাকাবাসী ও নিহতের স্বজনরা হত্যার ঘটনার দ্রুত ন্যায়বিচারের আশা প্রকাশ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি জানায়, নিহত মুছার সঙ্গে টাকা লেনদেনের দ্বন্দ্ব নিয়ে এমন ঘটনা ঘটতে পারে।

নিহতের ছেলে মোহাম্মদ উজ্জ্বল মিয়া জানান, ড্রেজার ব্যবসায়ী মোস্তফা মিয়া ফোন দিয়ে তাকে জানায় যে তার বাবাকে কেউ গলা কেটে হত্যা করেছে। তিনি ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ দেখতে পান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচার দাবি করেন।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি হাসান জামিল বলেন, ‘নিহত আবু মুছা মেম্বার এর হত্যার সংবাদ শুনে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কে বা কারা গলা কেটে হত্যা করে পালিয়েছে, তার এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য আমরা কাজ করছি।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সাবেক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা

আপডেট টাইম : ১১:৩৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫