সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো জাতীয় ক্বিরাত রিয়েলিটি শোর বিভাগীয় অডিশন

জাতীয় ক্বিরাত ভিত্তিক রিয়েলিটি শো ‘আমান সিমেন্ট সাওতুল কোরআন-২০২৭, সিজন-১২’-এর সিরাজগঞ্জ বিভাগীয় অডিশন সম্পন্ন হয়েছে। আমান সিমেন্ট সাওতুল কোরআন-২০২৭ সিরাজগঞ্জ জোনের অডিশনে টিভি কার্ড পেলো ৬ জন নির্বাচিত কিশোর ক্বারী। শুক্রবার সিরাজগঞ্জ দারুল ইসলাম মডেল মাদরাসার অডিটোরিয়ামে এ অডিশন অনুষ্ঠিত হয়।

অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ ক্বারী হাসান মুহিব্বুল্লাহ আল-আজহারী এবং হাফেজ ক্বারী আবুজর গিফারী। দিনব্যাপী অনুষ্ঠিত ক্বিরাত প্রতিযোগিতায় বিচারকদের সূক্ষ্ম পর্যবেক্ষণ ও মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত ৬ জন প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় টিভি কার্ড। সিরাজগঞ্জ জোনের অডিশন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন সিরাজগঞ্জ দারুল

ইসলাম মডেল মাদরাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ নজরুল ইসলাম। অডিশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান সিমেন্টের সিনিয়র ম্যানেজার তামিম আতিক, সহকারি ম্যানেজার জহুরুল ইসলাম, রিফাত ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রজাপতি কমিউনিকেশন্সের সহকারী পরিচালক আসিক মুস্তাভী ও সহকারী পরিচালক আসিফ আমির সহ স্থানীয় জিটিভি জেলা প্রতিনিধি।

উল্লেখ্য, প্রজাপতি কমিউনিকেশন্সের প্রযোজনায় আয়োজিত দেশের অন্যতম বৃহৎ এই ক্বিরাত রিয়েলিটি শো পবিত্র রমজান মাসজুড়ে জিটিভিতে (এঞঠ) সম্প্রচারিত হবে।

জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজয়ী পাবেন ৩ লাখ টাকা, প্রথম রানারআপ পাবেন ২ লাখ টাকা, দ্বিতীয় রানারআপ পাবেন ১ লাখ টাকা এবং দ্বিতীয় রানারআপ পাবেন ৫০ হাজার টাকা নগদ পুরস্কার। এছাড়া চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্য থাকবে বিশেষ সম্মাননা ও মূল্যবান গিফট হ্যাম্পার।‘আমান সিমেন্ট সাওতুল কোরআন-২০২৭ এর মিডিয়া পাটনার জিটিভি ।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো জাতীয় ক্বিরাত রিয়েলিটি শোর বিভাগীয় অডিশন

আপডেট টাইম : ০৬:২১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬