সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সিরাজগঞ্জে চার মহল্লাবাসির সংঘর্ষে আহত ৩০

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:৫৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • 717

জনতার কন্ঠ প্রতিবেদক:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জে ৪ মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ, ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ আগষ্ট) রাতভর শহরের হোসেনপুর উত্তর, আটাপাড়া, বউবাজার ও আনারস ঘাট মহল্লাবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।  সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে ১৭ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আহসানুজ্জামান জানান,  বেশ কয়েকদিন ধরে দিন ধরে পৌর এলাকার উত্তর হোসেনপুর ও আটাপাড়া মহল্লাবাসীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের এক পর্যায়ে পার্শ্ববর্তী বউ বাজার ও আনারস ঘাট মহল্লাবাসীও যোগ দেয়। এ সময় ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটতে থাকে। রাতভর টর্চ লাইট,  জগ লাইট ও লেজার লাইট জ্বালিয়ে চার মহল্লাবাসী সংঘর্ষে অংশ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাতভর চেষ্টা চালায় এবং পুলিশের কঠোর হস্তক্ষেপে বুধবার ভোর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

এঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। আবারো সংঘর্ষের আশংকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সিরাজগঞ্জে চার মহল্লাবাসির সংঘর্ষে আহত ৩০

আপডেট টাইম : ০৯:৫৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫