সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সিরাজগঞ্জে চুরি বেড়ে যাওয়ায় জনমনে ক্ষোভ ও আতঙ্ক

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:৩২:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • 184

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জ শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় আশংকাজনক হারে বেড়ে চলেছে চুরির ঘটনা। তবে চুরি হলেও সেটা নিয়ন্ত্রণ কিংবা চোর চক্রকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ। এতে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক ও ক্ষোভ।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে শহরের বিভিন্ন স্থানে একের পর এক চুরির ঘটনা ঘটলেও প্রশাসনের তৎপরতা তেমন চোখে পড়ছে না। ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

সর্বশেষ গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে শহরের মৌসুমী সিনেমা হলের সামনে থেকে সাংবাদিকের মোটর সাইকেল চুরি হয়েছে।

দৈনিক আলোকিত প্রতিদিনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক ওয়াসিম সেখ বলেন, আমি মাত্র কয়েক মিনিটের জন্য আমার হিরো ইগনিটর ১২৫ সিসি মোটরসাইকেলটি রেখে একটি কাজে গিয়েছিলাম। ফিরে এসে দেখি, আমার বাইকটি নেই। এমন ঘটনা সত্যিই হতাশাজনক। সাংবাদিকের গাড়ি পর্যন্ত নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের কি অবস্থা-এটা আমাদের সবার জন্য উদ্বেগের বিষয়।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান বলেন, “মামলাটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আশা করছি, খুব শিগগিরই চোরচক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেফতার করতে পারবো।

তিনি আরও বলেন, শহরের নিরাপত্তা জোরদার করতে টহল বৃদ্ধি করা হচ্ছে এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশের কার্যক্রম আরও তৎপর করা হবে।

এর আগে গত ১৪ আগষ্ট সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা এলাকায় রাস্তার পাশ থেকে একটি নতুন মোটর সাইকেল চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় ভুক্তভোগী খোকশাবাড়ি ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের মো. আতাউর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও চোর সনাক্ত বা মোটর সাইকেলটি উদ্ধারে কোন অগ্রগতিই দেখাতে পারে নি পুলিশ।

ভুক্তভোগী আতাউর রহমান জানান, আমার নতুন কেনা ইয়ামাহা ১৫৫ সিসি মোটর সাইকেলটি  চুরি হয়ে গেছে। ওই মোটর সাইকেলটির মূল্য ৬ লাখ২ ২০ হাজার। এ ঘটনায় মামলা দায়ের করার পর দুই মাস ধরে থানায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি, আমার মোটর সাইকেলটি উদ্ধার করতে পারেনি পুলিশ।

এদিকে স্থানীয় ব্যবসায়ী হেলাল বলেন, সিরাজগঞ্জ শহরে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। বাজার, রেলস্টেশন ও সিনেমা হল এলাকার নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল। পুলিশের টহল যদি নিয়মিত হয়, তাহলে এমন ঘটনা অনেকটা কমে আসবে।

সাধারণ পথচারী সুমন হোসেনের বলেন একজন সাংবাদিকের বাইক পর্যন্ত যদি নিরাপদ না থাকে, তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাবো? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কঠোর ভূমিকা নেওয়া উচিত।

নাগরিকদের দাবি, অবিলম্বে এসব চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত করে চোরচক্রকে শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনা হোক। অন্যথায় শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সিরাজগঞ্জে চুরি বেড়ে যাওয়ায় জনমনে ক্ষোভ ও আতঙ্ক

আপডেট টাইম : ১১:৩২:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫