সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সিরাজগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থীর গণসংযোগ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০১:৪১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • 77

জলিলুর রহমান জনি, নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা শাহীনুর আলম বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভেওয়ামারা বাজারে বাজারের দোকানপাট, চায়ের স্টলে গণসংযোগে করেন অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম। এ সময় ছোনগাছা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত।

মাওলানা শাহীনুর আলম বাজারের প্রতিটি কোণায় কোণায় গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, খোঁজখবর নেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের অবস্থান ও পরিকল্পনা তুলে ধরেন।

গণসংযোগে উপস্থিত নেতারা জানান, মানুষ পরিবর্তন চায়। তাই জনগণের দোরগোড়ায় গিয়ে নিজেদের অঙ্গীকার তুলে ধরাই মূল লক্ষ্য। স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও তরুণরা নেতাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান। কেউ বাজারের সংকটের কথা বলেন, কেউবা শিক্ষা ও কৃষি সমস্যার কথা তুলে ধরেন।

অধ্যক্ষ শাহিনুর আলম জনগণের উদ্দেশে বলেন, “আমরা জনগণের পাশে থাকতে চাই। শুধু নির্বাচনের সময় নয়, সব সময় মানুষের সমস্যার সমাধানে কাজ করাই আমাদের উদ্দেশ্য।”

এক দোকানি মতিয়ার রহমান বলেন, “প্রার্থীকে সামনে থেকে দেখে ভালো লাগছে। আমাদের বাজারের ড্রেনেজ সমস্যার কথা আমরা জানিয়েছি। আশা করি তিনি সমাধানে উদ্যোগ নেবেন।”

স্থানীয় এক কৃষক আবদুল জলিলের মন্তব্য, “আমাদের গ্রামের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। যদি উন্নয়ন হয়, তবে আমরাই উপকৃত হব। তাই যে উন্নয়ন করবে, তাকেই আমরা চাই।”

আরেক তরুণ ভোটার রবিউল ইসলাম বলেন, “আমরা তরুণরা চাই রাজনীতিবিদরা আমাদের কর্মসংস্থান নিয়ে কাজ করুন। সঠিক পরিকল্পনা দিলে আমরা সমর্থন জানাতে প্রস্তুত।”

ভেওয়ামারা বাজারে ওই দিনের গণসংযোগে দেখা গেল উৎসুক ভিড়। অনেকেই প্রার্থীকে কাছে পেয়ে আগ্রহ নিয়ে প্রশ্ন করছেন, কেউবা সমর্থন জানাচ্ছেন। এতে স্পষ্ট হয়ে উঠছে— নির্বাচনের আগে ছোনগাছা ইউনিয়নের গ্রামীণ জনপদগুলোতে রাজনৈতিক উষ্ণতা ক্রমেই বাড়ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সিরাজগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থীর গণসংযোগ

আপডেট টাইম : ০১:৪১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫