সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর সংঘর্ষ: জুলাই যোদ্ধা রশিদের বাড়ি লুটপাট

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:১৬:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • 307

জনতার কণ্ঠ প্রতিবেদক:

সিরাজগঞ্জ পৌর এলাকায় দুই মহল্লাবাসীর সংঘর্ষে জুলাই যোদ্ধা আব্দুর রশিদের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।

শনিবার (৩০ আগষ্ট) বিকেলে শহরের কোবদাসপাড়া ও চক কোবদাসপাড়া মহল্লায় এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কোবদাসপাড়া গ্রামের আব্দুল খালেক ও চক কোবদাসপাড়া গ্রামের মিন্টু খলিপার ছেলেদের সাথে সংঘর্ষর ঘটনা ঘটে। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সংঘর্ষের সময় কোবদাসপাড়া গ্রামের জুলাই যোদ্ধা আব্দুর রশিদের বাড়ি ভাংজুর ও লুটপাট করা হয়। আব্দুর রশিদের ছেলে ওএমএস ডিলার তারেকের মালামাল লুটপাট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা।

আব্দুর রশিদের ছেলে শ্রমিকদল নেতা আবু হানিফ বলেন,  আমার বাবা আব্দুর রশিদ ছিলেন ওয়ার্ড বিএনপির বার বার নির্বাচিত সভাপতি। গত জুলাই আন্দোলনে তিনি শহীদ হয়েছেন। আজ সামান্য একটি ঘটনায় সংঘর্ষের জের ধরে আমাদের বাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়েছে। প্রথমেই আমাদের বাড়িতে হামলা পরিকল্পিতি। আওয়ামী লীগের ১৬ বছরে আমাদের বাড়িতে হামলা চালানোর সাহস পায় নাই।  অথচ এখন আওয়ামী লীগ নেই তারপরও একজন জুলাই যোদ্ধার বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চাই।

এ বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজানুর রহমান সুজন বলেন, তুচ্ছ ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষের হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে আমাদের উপরও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে দুই কনস্টেবল আহত হয়েছে। সংঘর্ষের সময় আব্দুর রশিদের ছেলে ওএমএস ডিলার তারেকের মালামাল লুট হয়েছে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও পলাশ নামে আরও ব্যক্তির দোকান লুটপাট করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর সংঘর্ষ: জুলাই যোদ্ধা রশিদের বাড়ি লুটপাট

আপডেট টাইম : ০৯:১৬:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫