সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়

এবার সংঘর্ষে জড়ালো ভাঙ্গাবাড়ি-দিয়ার ধানগড়া মহল্লাবাসী, আহত ১০

সিরাজগঞ্জ শহরের হোসেনপুর-মালশাপাড়া মহল্লাবাসীর মধ্যে তিন দিন ধরে চলা সংঘর্ষের রেশ শেষ হতেই এবার সংঘর্ষে জড়িয়ে পড়লো ভাঙ্গাবাড়ি ও দিয়ার ধানগড়াবাসী। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই দুই মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে ভাঙ্গাবাড়ী ও দিয়ার ধানগড়া মহল্লাবাসীর মধ্যে এই সংঘর্ষে ঘটনা ঘটে। সংঘর্ষ থানা মোড় হয়ে পাসপোর্ট অফিসের সামনে পর্যন্ত ছড়িয়ে পরে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাঙ্গাবাড়ি ও দিয়ার ধানগড়া মহল্লাবাসীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে রোববার বেলা ১২টার দিকে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় পাসপোর্ট অফিসের সামনের এলাকা। পরে টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. মোখলেসুর রহমান জানান, দুই গ্রামবাসীর সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেননি।

এদিকে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন মহল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, ঘরবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। এতে পুরো শহজুড়েই আতংক ছড়িয়ে পড়েছে।  এসব সংঘর্ষ দমন করতে হিমশিম খেয়ে যাচ্ছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

সংঘর্ষের প্রবণতা থেকে শহরবাসীকে বাঁচাতে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আইন শৃংখলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে সচেতন মহল।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী

এবার সংঘর্ষে জড়ালো ভাঙ্গাবাড়ি-দিয়ার ধানগড়া মহল্লাবাসী, আহত ১০

আপডেট টাইম : ০৭:৪৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫