সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী ভিপি আয়নুল হকের মনোনয়নপত্র দাখিল

সিরাজগঞ্জ–৩ আসনে বিএনপির প্রার্থী ভিপি আয়নুল হকের মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে ভিপি আয়নুল হক আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীর কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র গ্রহণ করা হয়।
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মায়িশা মালিহা অদ্রি, উপজেলা নির্বাচন অফিসার সুদীপ কুমার রায়, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমিনুল বারী তালুকদার, সাবেক উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভিপি আয়নুল হক বলেন,“দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করাই আমাদের প্রধান লক্ষ্য।”
নির্বাচনী পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিএনপির এই প্রার্থী বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হবে এবং সেই রায় বিএনপির পক্ষেই যাবে। তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে সিরাজগঞ্জ–৩ আসনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষি ও কৃষকবান্ধব নীতি বাস্তবায়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দেওয়া হবে। দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।
মনোনয়নপত্র দাখিলকে ঘিরে নির্বাচন অফিস চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা জোরদার করে।
উল্লেখ্য, সিরাজগঞ্জ–৩ (রায়গঞ্জ–তাড়াশ) সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৪২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৩৭ জন, নারী ভোটার ২ লাখ ২১ হাজার ৬৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭ জন।
রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই আসনে ভিপি আয়নুল হকের মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী ভিপি আয়নুল হকের মনোনয়নপত্র দাখিল

আপডেট টাইম : ০৭:৪০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫