সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সিলেটে মাঝরাতে অগ্নিকাণ্ডে ১৩টি গাড়ি পুড়ে ছাই

সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় নবাবী মসজিদের পাশে একটি গাড়ি মেরামতের দোকানসহ (ওয়ার্কশপ) ২টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। এতে পুলিশের একটি পিকআপ, এক্স নোহা, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ মোট ১৩টি গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এক ঘণ্টা বিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিস সিলেটের বিভাগীয় সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভুইয়া জানান, রাত আনুমানিক দেড়টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সরেজমিনে দেখা যায়, ‘ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’ নামের গাড়ি মেরামত, ডেন্টিং ও পেইন্টিংয়ের দোকানটি পুরোপুরি পুড়ে গেছে। দোকানটিতে থাকা ১০টি গাড়িসহ মোট ১২টি গাড়ি এবং ৩টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়েছে। আগুনে দোকানের ভেতরে থাকা গাড়ির ইঞ্জিনের সিলিন্ডারও বিস্ফোরিত হয়েছে। এছাড়া আশপাশের আরও ২টি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুড়ে যাওয়া গাড়িগুলোর মধ্যে এক্স নোহা, মাইক্রোবাস, ২টি মোটরসাইকেল এবং পুলিশের একটি পিকআপ ছিল। তিনি জানান, যান্ত্রিক বা বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। আগুন লাগার কারণ পরিকল্পিত নাকি দুর্বৃত্তদের কাজ—পুলিশ তা খতিয়ে দেখছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভুইয়া বলেন, মূলত গাড়ির গ্যারেজ থেকে আগুন শুরু হয় এবং সম্ভবত শর্টসার্কিটের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সঠিক কারণ নির্ধারণে তদন্ত চালানো হচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সিলেটে মাঝরাতে অগ্নিকাণ্ডে ১৩টি গাড়ি পুড়ে ছাই

আপডেট টাইম : ১০:৪৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫