সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁয় ৫ হাজার বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা: ন্যায্য দামে বিক্রি Logo রাণীনগরে পুকুরের পানিতে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু Logo সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার Logo রায়পুরায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, পুড়েছে নথিপত্র Logo গজারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে এমপি-প্রশাসনের সহায়তা Logo রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত Logo সহিংসতা চালিয়ে সরকারকে থামানো যাবে না: ১২ দলীয় জোট Logo ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে অপহরণ করল আওয়ামীলীগ নেতাকর্মীরা Logo মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে মন্ত্রীর ১১ নির্দেশনা Logo সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের বার্তা প্রধানমন্ত্রীর

সুরমায় সেতু নির্মাণ ও ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালুর উদ্যোগ

একগুচ্ছ সুখবর দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সিলেট বিভাগের যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে একগুচ্ছ সুখবর দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (১৮ নভেম্বর) সিলেটবাসীর উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন, সুরমা নদীর ওপর নতুন সেতু নির্মাণ এবং আগামী ফেব্রুয়ারির মধ্যেই সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন।

ভিডিও বার্তায় বাণিজ্যমন্ত্রী জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট বিভাগের গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নের জন্য ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্পের সদয় অনুমোদন দিয়েছেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক ও অবকাঠামোগত দীর্ঘদিনের পিছিয়ে পড়া অবস্থার তাৎপর্যপূর্ণ উন্নতি ঘটবে। পাশাপাশি এ বিভাগের সব সংসদ সদস্যের দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতিও পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একই বার্তায় সিলেট-১ নির্বাচনি এলাকার বাসিন্দাদের জন্য আলাদা একটি সুখবর দিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে আরেকটি প্রকল্পের অধীনে সুরমা নদীর ওপর ‘ধনপুর ব্রিজ’ নামে একটি নতুন সেতু নির্মিত হতে যাচ্ছে। এটি নির্মিত হলে স্থানীয় জনগণের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে।

এছাড়া সিলেট বিভাগের রেল যোগাযোগ আধুনিকায়নের বিষয়ে মন্ত্রী বলেন, রেল মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর সাথে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সিলেট-ঢাকা রুটে একটি নতুন ট্রেন যাত্রা শুরু করবে।

বক্তব্যের শেষে তিনি এই উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ৫ হাজার বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা: ন্যায্য দামে বিক্রি

সুরমায় সেতু নির্মাণ ও ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালুর উদ্যোগ

আপডেট টাইম : ০৬:৩৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬