সিরাজগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পরীক্ষার ফলাফল আর বই একসাথে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী Logo ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা Logo মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাস সন্ত্রাসীদের কর্মকাণ্ড: সমাজকল্যাণমন্ত্রী Logo নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার Logo সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো জাতীয় ক্বিরাত রিয়েলিটি শোর বিভাগীয় অডিশন Logo চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ Logo যুক্তরাষ্ট্রের ফুটবলে পারিশ্রমিকের শীর্ষে মেসি, দ্বিতীয় লেভানডফস্কি Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে? প্রশ্ন পাটওয়ারীর Logo দুই বিএনপি নেতার মৃত্যুতে পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি রিজভীর Logo নারায়ণগঞ্জে কারখানায় গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ২ শ্রমিকের অবস্থা গুরুতর

রায়পুরায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, পুড়েছে নথিপত্র

নরসিংদীর রায়পুরায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি কাঠের র‍্যাক ও বেশ কিছু পুরোনো নথিপত্র পুড়ে গেছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজার এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যাংকটির ব্রাঞ্চ ম্যানেজার রেজাউল কবীর।

তিনি বলেন, বুধবার রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে ব্যাংকের একটি কক্ষের এক কোণে আগুনের সূত্রপাত হয়। এতে দুটি কাঠের র‍্যাক ও কিছু পুরোনো নথিপত্র পুড়ে যায়। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এদিকে, গ্রামীণ ব্যাংকের রাধাগঞ্জ বাজার শাখায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রায়পুরা উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবেন বলেও জানান।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ব্যাংকের কর্মকর্তারা আগুন লাগার কোনো কারণ জানাতে পারেননি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষার ফলাফল আর বই একসাথে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

রায়পুরায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, পুড়েছে নথিপত্র

আপডেট টাইম : ০৬:৪৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬