নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর রশীদিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে নোয়াখালী–২ (সেনবাগ–সোনাইমুড়ী) আংশিক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সৌদি আরব পশ্চিম অঞ্চলের বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মান্নানের নির্দেশে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব ও কাবিলপুর ইউনিয়নের দুই বারের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার। তার নেতৃত্বে মাদ্রাসার শিক্ষক–কর্মচারী, মসজিদের মুসুল্লি, এতিমখানার শিশু–শিক্ষার্থী, উপজেলা বিএনপি, কাবিলপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ–সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশের শান্তি–সমৃদ্ধি কামনা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ দেশনেত্রীর সুস্থতার জন্য সবাইকে দোয়া ও প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান জানান।

মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 



















