সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

স্পিন-স্বর্গে রিশাদের ঝড়, বাংলাদেশের সংগ্রহ ২১৩

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • 55

স্পোর্টস ডেস্ক । জনতার কণ্ঠ.কম

রিশাদ যখন উইকেটে আসেন তখন বাংলাদেশের রান ৭ উইকেটে ১৬৩ রান। বল বাকি ছিল ২৪টি। কঠিন উইকেটে বাংলাদেশের রান দুই শ ছাড়াবে কি না এ নিয়েও ছিল শঙ্কা। তবে রিশাদ সব শঙ্কা উড়িয়ে দিলেন ১৪ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংসে। ৩ ছক্কা ও ৩ চারে ৩৯ রানে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার। তাতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ রানে।

আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দারুণ ছন্দে থাকা সাইফকে ৬ রানে ফেরান আকিল। এরপর সৌম্য-হৃদয় জুটি গড়ার চেষ্টা করলেও সেটি বড় হয়নি। ব্যক্তিগত ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন হৃদয়। সাবেক অধিনায়ক শান্তও ১৫ রানের বেশি করতে পারেননি। ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্ত আগলে রেখে ধীরগতির ব্যাটিং চালিয়ে যান সৌম্য।

তবে বাঁহাতি এই ব্যাটারও পরাস্ত হন আকিলের বলে। আউট হওয়ার আগে ৮৯ বলে ৪৫ রান করেন তিনি। ১২৮ রানে ৬ উইকেট হারালে চাপে পড়ে বাংলাদেশ। তবে মিরাজ ও সোহান সেই চাপ কিছুটা সামাল দেন।

২৪ বলে ২৩ রান করে মোটির শিকার হন সোহান। অঙ্কনও উইকেটে সেট হয়ে নিজের ইনিংস বড় করতে পারেননি। ফেরেন ১৫ রানে। শেষদিকে, রিশাদের দুর্দান্ত ব্যাটেই দুইশোরও বেশি রানের সংগ্রহ পায় বাংলাদেশ। এই ম্যাচ জিতলে সিরিজ জয় নিশ্চিত হবে স্বাগতিকদের। অন্যদিকে, সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই সফরকারীদের সামনে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

স্পিন-স্বর্গে রিশাদের ঝড়, বাংলাদেশের সংগ্রহ ২১৩

আপডেট টাইম : ০৫:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫