সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ছাত্র অধিকার পরিষদের ৫ দাবি

ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতা দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দ্রুত পদত্যাগের দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন প্রাঙ্গণে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি ও সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা। এ সময় সংগঠনটির পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান বলেন, শেখ হাসিনার প্রতিচ্ছবি প্রধান উপদেষ্টার মধ্যে পরিলক্ষিত হচ্ছে। আহত-নিহতের পরিবারের সান্ত্বনা নয়, অপরাধীর শাস্তির ব্যবস্থা করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে অব্যাহতি না দিলে যমুনা ঘেরাও করা করা হবে।

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, গত এক থেকে দেড় বছরে স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর গুলি চালানোর মতো গুরুতর ঘটনার পরও অপরাধীদের তাৎক্ষণিক গ্রেপ্তারে তিনি কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেননি। পরে অর্থ পুরস্কার ঘোষণাকে তিনি প্রহসন ও তামাশা বলে উল্লেখ করেন।

রাকিবুল ইসলাম বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে তাকে পদত্যাগে বাধ্য করা হবে। একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের পরিবর্তে প্রতীকী কর্মকাণ্ড জনগণের প্রত্যাশা পূরণ করে না।

তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে, যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তার মতে, বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ন্যূনতম দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর করার পরিবর্তে তিনি অপ্রাসঙ্গিক বিষয়ে ব্যস্ত থাকেন, যা জনগণের জন্য হতাশাজনক।

রাকিবুল ইসলাম বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার মূল দায়িত্ব ছিল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু তিনি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে। অন্যথায় তাকে ঘাড় ধরে নামাতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো- স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর অপসারণ; জাতীয় পার্টির রাজনৈতিক নিষিদ্ধ ও নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না; ৭২ ঘণ্টার মধ্যে ফয়সাল ও মাসুদকে ফেরত ও সীমান্ত হত্যার কারণে ভারতীয় দূতাবাস বন্ধের হুঁশিয়ারি; আওয়ামী লীগের কোনো লোক যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে না পারে; গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ যাদের ওপর পুলিশ-সেনাবাহিনী হামলা করেছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ছাত্র অধিকার পরিষদের ৫ দাবি

আপডেট টাইম : ০১:২৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫