সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

হারিয়ে যাওয়া ১২টি ফোন উদ্ধার মালিকদের দিল পুলিশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলংগা থানা পুলিশের কার্যকর উদ্যোগে জানুয়ারি মাসে বিভিন্ন ব্র্যান্ডের হারিয়ে যাওয়া মোট ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইলগুলো বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। এ সময় তিনি বলেন, হারানো মোবাইল উদ্ধারে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ যেন থানায় এসে আস্থা ও মানসম্মত সেবা পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পুলিশ সূত্র জানায়, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং নিয়মিত অনুসন্ধানের মাধ্যমে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোন শনাক্ত করে উদ্ধার করা সম্ভব হয়েছে।
মোবাইল ফিরে পেয়ে আবেগাপ্লুত মালিক শফিকুল ইসলাম বলেন, হারানো মোবাইল আর ফিরে পাবো—এমন আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। পুলিশের সহযোগিতায় আজ মোবাইলটি ফিরে পেলাম, এজন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। আরেক মালিক জানান, পুলিশের এমন উদ্যোগ সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করবে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, সাধারণ মানুষের জানমাল ও ব্যক্তিগত সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। হারানো মোবাইল উদ্ধারে আমাদের এই কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।
সচেতন মহলের মতে, পুলিশের এই মানবিক ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ  সাধারণ মানুষের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং থানাকেন্দ্রিক সেবার প্রতি মানুষের আস্থা বাড়াবে।#

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

হারিয়ে যাওয়া ১২টি ফোন উদ্ধার মালিকদের দিল পুলিশ

আপডেট টাইম : ০২:১৩:২২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬