সিরাজগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

হিলিতে পুলিশের অভিযানে ৮ জন গ্রেপ্তার, সাজা পেলেন ৪ মাদকসেবী

দিনাজপুরের হাকিমপুরে মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযানে মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। তাঁদের মধ্যে তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি, চারজন মাদকসেবী এবং একজন নিয়মিত মামলার আসামি। চার মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) হাকিমপুর থানার ওসি বিষয়টি গণমাধ্যমকে জানান। ১২ অক্টোবর হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারি পরোয়ানামূলে দক্ষিণ জামালপুর গ্রামের নুর ইসলাম, তাঁর ছেলে নাইম হোসেন ও স্ত্রী আসমা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া হাকিমপুর থানার একটি মামলায় পালপাড়া এলাকার প্রিন্স (২৬) গ্রেপ্তার হন।
অন্যদিকে, মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ধাওয়ানশিপুর গ্রামের আব্দুর রাজ্জাক ও সাহেব আলী, কোকতারা গ্রামের মহসিন আলী এবং দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মোতালেবকে (৫০) বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ পুলিশি পাহারায় দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হিলিতে পুলিশের অভিযানে ৮ জন গ্রেপ্তার, সাজা পেলেন ৪ মাদকসেবী

আপডেট টাইম : ০৭:৫০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬