সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জনস্বাস্থ্যের জন্য হুমকি হলে বন্ধ করা হবে খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠান Logo রাজনগর ইউনিয়নের উন্নয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা সুজন বেপারী Logo হাসিনার কথায় নিজেদের বিপদ ডেকে আনবেন না: ডিএসসিসি প্রশাসক Logo সরকারি ব্যবস্থায় ব্রুনাই যাওয়ার সুযোগ, আবেদন প্রক্রিয়া জেনে নিন Logo খিলগাঁও থানার পেছনে ককটেল বিস্ফোরণ, আটক এক Logo ৩ মামলায় সাজাপ্রাপ্ত, ১১ ওয়ারেন্ট: নওগাঁর রনি ঢাকায় গ্রেপ্তার Logo সাজার ভয়ে তিন বছর পালিয়ে বেড়ানো আসামি গ্রেপ্তার Logo বেলকুচি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা Logo ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর Logo নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

হিলিতে বিদেশি মদসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে চার বোতল বিদেশি মদসহ অজিৎ কুমার ঘোষ নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ সময় তাঁর কাঁধে থাকা ব্যাগ থেকে মদের বোতল ছাড়াও পাসপোর্ট, আধার কার্ড, ভারতীয় মুদ্রা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম এ তথ্য জানান।

পুলিশ জানায়, বুধবার (১৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা-পুলিশের একটি দল হিলির বাসুদেবপুর গণেশ বাবুর চাতালের সামনে অভিযান চালায়। এ সময় সেখানে কাঁধে ব্যাগ নিয়ে অবস্থানরত এক ব্যক্তিকে সন্দেহ হলে পুলিশ তাঁর দিকে এগিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।

পরে স্থানীয় লোকজন ও সাক্ষীদের উপস্থিতিতে তাঁর ব্যাগ তল্লাশি করে ৭৫০ মিলিলিটারের চার বোতল ব্লেন্ডার প্রাইড ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ ছাড়া তাঁর কাছ থেকে একটি পাসপোর্ট, একটি আধার কার্ড, একটি ভিভো মোবাইল ফোন এবং ভারতীয় ৬০ রুপি জব্দ করা হয়। পাসপোর্টের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তি অজিৎ কুমার ঘোষ ভারতের নাগরিক।

এ ঘটনায় হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র রায় বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

জনস্বাস্থ্যের জন্য হুমকি হলে বন্ধ করা হবে খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠান

হিলিতে বিদেশি মদসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

আপডেট টাইম : ০১:৩০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬