সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়

হিলি সীমান্তে অভিযানে ১১ লাখ ৩৯ হাজার টাকার মাদক উদ্ধার

দিনাজপুরের হিলি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১১ লাখ ৩৯ হাজার ২০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীনস্থ হিলিসিপি বিওপি ক্যাম্পের সদস্যরা।
আজ রবিবার (১ মার্চ) বিকেল ৪:৩৩ মিনিটে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি সূত্রে জানা গেছে, আজ ভোর আনুমানিক ৩:৩০ মিনিটে হিলিসিপি বিওপির একটি বিশেষ টহল দল সুবেদার মো. আলাউদ্দিনের নেতৃত্বে হিলি রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত মেইন পিলার ২৮৫/৬ এস হতে প্রায় ৩০ গজ অভ্যন্তরে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ভারতীয় মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৪,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩,০০০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন, ১২৩ পিস ফেনসিডিল এবং ১০০ পিস ইস্কাফ সিরাপ।
বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত মাদকদ্রব্য বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
​এদিকে, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে বিজিবি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী

হিলি সীমান্তে অভিযানে ১১ লাখ ৩৯ হাজার টাকার মাদক উদ্ধার

আপডেট টাইম : ০৯:০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬