সিরাজগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬

হোসেনপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মাজাহারুল ইসলাম

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজাহারুল ইসলাম। উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রামীণ সড়ক সলিং ও পাকাকরণসহ বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে এসব প্রকল্পের উদ্বোধন করা হয়। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল্লাহ কায়সার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ ও আবুল হাসিম সবুজ, উপজেলা যুবদলের আহ্বায়ক সাফায়েত হোসেন সম্রাট, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক নাঈম, সিদলা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মাজাহারুল ইসলাম বলেন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়নই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। সড়কের উন্নয়ন হলে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসহ সব খাতেই ইতিবাচক পরিবর্তন আসে। সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনবান্ধব। এ কারণে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, কবরস্থান, হিন্দু সম্প্রদায়ের মন্দির ও শ্মশানঘাটের সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, তৃণমূল জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়ন না হলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়। এ লক্ষ্যেই সরকার জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হোসেনপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মাজাহারুল ইসলাম

আপডেট টাইম : ০৬:২১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬