সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট বন্ধ রাখল বিমান

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:৪০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • 22

বিমান বংলাদেশ এয়ালাইন্সের একটি ফ্লাইট। ছবি : সংগৃহীত

কুমিল্লার আবুল হাসানাত দুই বছর ধরে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করছেন। গত আগস্টের শেষ দিকে ছুটিতে দেশে আসেন তিনি। সোমবার (১২ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তার রিয়াদে ফেরার কথা ছিল। পরদিনই কর্মস্থলে যোগ দেওয়ার কথা। কিন্তু ফ্লাইট স্থগিত হওয়ায় নির্ধারিত সময়ে ফিরতে পারেননি তিনি। এতে চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন এই প্রবাসী।

হাসানাতের মতো সোমবার বিকেল পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবে যেতে পারেননি অন্তত সাড়ে ৫ হাজার প্রবাসী। তাদের কেউ চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন। কারও ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে। আবার কারও কাজ ও বসবাসের অনুমতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের সামনে সৌদিগামী যাত্রী ও স্বজনরা ভিড় করেন। তাদের প্রায় সবাই ফ্লাইট বন্ধের খবর পেলেও ‘যদি ফ্লাইট ছাড়ে’ সেই আশায় বিমানবন্দরেই অপেক্ষা করছিলেন। এতে চরম দুর্ভোগও পোহাতে হচ্ছে যাত্রী ও স্বজনদের। তাদের কেউ কেউ বলছেন, ফ্লাইট বন্ধ হলেও তা কবে ছাড়বে সেটা কেউ বলতে পারছেন না। এজন্য গ্রামের বাড়িতে না গিয়ে লাগেজ-ব্যাগেজ নিয়ে বিমানবন্দর এলাকাতেই অবস্থান করছেন। কেউ কেউ ঢাকায় স্বজনদের বাসায় আশ্রয় নিয়েছেন।

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের একের পর এক হামলার কারণে ওই বিমানবন্দরের কার্যক্রম থেমে গেছে। এতে দেশটিতে বাংলাদেশি প্রবাসী ও যাত্রীদের যাওয়াও বন্ধ হয়ে গেছে। গত শনিবার ঢাকা থেকে রিয়াদের বিমানবন্দরে কোনো ফ্লাইট যাচ্ছে না। রিয়াদের সঙ্গে এখন ঢাকা থেকে দাম্মামেও আকাশ যোগাযোগ বন্ধ রয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, শনিবার থেকে সোমবার বিকেল পর্যন্ত ঢাকা থেকে সৌদিগামী বিভিন্ন এয়ারলাইন্সের ৫১টি ফ্লাইট স্থগিত বা বাতিল করা হয়েছে। এই ৫১টি ফ্লাইটের মধ্যে সৌদি আরবের সঙ্গে সরাসরি চলাচলকারী ফ্লাইট ১২টি। বাকি ৩৯টি ট্রানজিট ফ্লাইট।

বেবিচকের তথ্যানুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি, সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট রয়েছে। ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, সালাম এয়ারের ৩টি, ইজিপ্টএয়ারের ১টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি এবং ফ্লাইদুবাইয়ের ৫টি ফ্লাইট রয়েছে। এসব ফ্লাইট বাতিল বা স্থগিতের কারণে সোমবার পর্যন্ত ৫ হাজার ৪১৮ যাত্রী সৌদিতে তাদের গন্তব্যে যেতে পারেননি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা জানিয়েছেন, রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছে।

রাষ্ট্রীয় এয়ারলাইন্সটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট বাংলাদেশ সময় এবং তারিখ অনুযায়ী আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এসব ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে।

এদিকে, দেশের বৃহত্তর বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানিয়েছেন, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা পথে তাদের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইটের নতুন সময়সূচি নির্ধারণ করা হলে সংশ্লিষ্ট যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।

সৌদি আরবের যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়ে এই কর্মকর্তা বলেন, ফ্লাইটের সর্বশেষ অবস্থা, টিকিট বুকিং ও অন্যান্য তথ্য জানতে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিক্রয়কেন্দ্র বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট বন্ধ রাখল বিমান

আপডেট টাইম : ০৯:৪০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬