সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: আইনুল হক

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • 60

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা চেয়ারম্যান ডিপি আইনুল হক বলেছেন, দেশ গঠনে তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষ প্রতীকের বিকল্প নাই।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় ৩১ দফার প্রচারণায় বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম ডিগ্রি কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শুরু হয়ে রায়গঞ্জ, সলঙ্গা ও তাড়াশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আইনুল হক বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের মানুষ ভোট দিতে পারে নাই। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। গ্রামে গঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, বিগত সরকারের রোষানলে পড়ে অনেক বার জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। আমি সব সময় দলের জন্য, মানুষের জন্য কাজ করেছি। দল অবশ্যই আমাকে মনোনয়ন দেবে, আর মনোনয়ন পেলে শতভাগ জয়ের মাধ্যমে রায়গঞ্জ-তাড়াশের উন্নয়নে কাজ করবো।

সহস্রাধিক মোটর সাইকেলের শোভাযাত্রাটি চান্দাইকোনা থেকে রায়গঞ্জ উপজেলা চত্বর, সলঙ্গা থানা বাজার এলাকা হয়ে তাড়াশ উপজেলা শহর ঘুরে ফের চান্দাইকোনায় এসে শেষ হয়।

এতে রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গা থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ করে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: আইনুল হক

আপডেট টাইম : ০৫:০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫