সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

৩১ দফা বাস্তবায়নে ঐক্যের আহ্বান,জয়নুল আবদিন ফারুকের

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • 87

মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়ন শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব জয়নুল আবদিন ফারুক।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন,
“সম্প্রতি দেশকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। অগ্নিকাণ্ডসহ একের পর এক নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। জনগণ এখন এসব চক্রান্ত চিনে ফেলেছে। পতিত স্বৈরাচার কিংবা তাদের প্রেতাত্মাদের নেতৃত্বে যারা দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, তাদের বিরুদ্ধে আমাদের সর্বস্তরে সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন,
“বিএনপি বিশ্বাস করে—দেশবিরোধী ষড়যন্ত্র করে কিংবা গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে রাজনীতি করা যায় না। যারা এখনো সেই ভ্রান্ত চিন্তায় বিভোর, তারা ভুল করছে।”
ফারুক বলেন,
“ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের সময় আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আজও সেই ঐক্য ধরে রাখতে হবে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক স্বাধীনতা রক্ষায় ঐক্যই হবে সবচেয়ে বড় শক্তি। রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও ফ্যাসিবাদবিরোধী ঐক্যে আমরা সবাই এক।”
ঐকমত্য কমিশন প্রসঙ্গে তিনি বলেন,
“এই কমিশন গণপরিষদের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে যুক্তি ও আলোচনার মাধ্যমে জাতীয় সনদ স্বাক্ষর হয়েছে, যা দেশের বৃহত্তর স্বার্থে এক ঐক্যবদ্ধ পদক্ষেপ।”
এসময় তিনি এনসিপির অনুপস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন,
“গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা তরুণদের দল এনসিপি অনুষ্ঠানে না থাকায় কষ্ট পেয়েছি। তবে কমিশনের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। আমি আশাবাদী, এনসিপিও শিগগিরই জাতীয় সনদে স্বাক্ষর করবে।”
সভায় নাটেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। তারা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়নজুড়ে জনসচেতনতা তৈরির অঙ্গীকার ব্যক্ত করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

৩১ দফা বাস্তবায়নে ঐক্যের আহ্বান,জয়নুল আবদিন ফারুকের

আপডেট টাইম : ০৬:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫