সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিরাজগঞ্জে বিএনপির দিনব্যাপী কর্মসূচি

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • 98

জনতার কণ্ঠ প্রতিবেদক:

জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।

কর্মসূচির মধ্যে রয়েছে ভোর ৬টায় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টায় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, বিকাল ৩টায় ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা ও বাদ মাগরিব থেকে ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে আলোকসজ্জা।

শনিবার (৩০ আগষ্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির দপ্তর  সম্পাদক তানভীর মাহমুদ পলাশ ও সহ দপ্তর সম্পাদক শেখ এনামুল হক এসব তথ্য নিশ্চিত করে জানান, বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

উক্ত সকল কর্মসূচিতে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও তার আওতাধীন ১৮টি ইউনিটের সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিরাজগঞ্জে বিএনপির দিনব্যাপী কর্মসূচি

আপডেট টাইম : ১০:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫