কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে তিন দিন সারা দেশে গ্যাস সরবরাহ কম থাকবে। এ সময় গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
রোববার (১ নভেম্বর) এক বার্তায় পেট্রোবাংলা বিষয়টি জানিয়েছে।
বার্তায় বলা হয়, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ কারণে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে।
বার্তায় আরও বলা হয়, রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলাকালে দৈনিক গ্যাস সরবরাহ ৩২০ মিলিয়ন ঘনফুট কমে যাওয়ায় সারাদেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ দেখা দিতে পারে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বরেও সামিট এলএনজি টার্মিনালে অনুরূপ রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 


















