সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

৫ দফা দাবীতে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:১৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • 57

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

জুলাই ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে দেশব্যাপি কর্মসূচী ও যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ করেছে সিরাজগঞ্জ জেলা জামায়াত।

রোববার বেলা ১১ টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপানে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ- ১ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ -২ সদর আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম,
শহর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, সদর উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজিম উদ্দীন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহজাহান আলী, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর ও সিরাজগঞ্জ(৫) শাহজাদপুর আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী মুর্তজা,সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল আজিজ, শহর ছাত্রশিবির সভাপতি শামীম রেজা প্রমূখ বক্তব্য রাখেন।

এরপর মুক্তির সোপান থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের গিয়ে আবারো সমাবেশে মিলিত হয়ে বক্তব্য রাখেন দলটির নেতারা।
এসময় জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলমের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। বিক্ষোভ সমাবেশে জামায়াতের হাজার হাজার নেতা কর্মী অংশগ্রহন করে।

সমাবেশে জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই ঘোষণা বাস্তবায়ন করতে হবে। সংস্কার আর বিচার ছাড়া নির্বাচন হতে দেয়া যাবেনা। আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। জামায়াতের ৫ দফা দাবি এটা জনগণের দাবি। জনগণের ৫ দফা পুরন না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া হবে না।

জুলাই ঘোষনা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরন ও আওয়ামীলীগ সহ ফ্যাসিস্ট ১৪ দলকে নির্বাচনের আগে নিষিদ্ধ করার দাবী জানান জেলা জামায়াতের আমীর।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

৫ দফা দাবীতে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

আপডেট টাইম : ০৬:১৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫