সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

৬ দফা বাস্তবায়নে কর্মবিরতি হাকিমপুরের স্বাস্থ্য সহকারীরা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:১৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • 98
হাসান আলী (হাকিমপুর দিনাজপুর) প্রতিনিধি । জনতার কণ্ঠ.কম
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করেছেন।

আজ সোমবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে এ কর্মবিরতি কর্মসূচি শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিনুজ্জামান, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান ও স্বাস্থ্য পরিদর্শক মো. ওয়াদুদ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমে নিয়োজিত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণ তাঁদের দীর্ঘদিনের ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে এ কর্মবিরতি পালন করছেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে— নিয়োগবিধি সংশোধন, ইন-সার্ভিস ট্রেনিং, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ অন্যান্য দাবি বাস্তবায়ন।

স্বাস্থ্য সহকারীরা জানান, তাঁদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁরা ইপিআই কার্যক্রম, আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইনসহ সকল প্রকার কর্মসূচি বর্জন করে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাবেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

৬ দফা বাস্তবায়নে কর্মবিরতি হাকিমপুরের স্বাস্থ্য সহকারীরা

আপডেট টাইম : ০৬:১৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫