সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

৯ রানে ৬ উইকেট হারালেও ‘টেনশনে’ ছিলেন না জাকের

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:৩৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • 53

জাকের আলী। ‍ছবি : সংগৃহীত

শুরুটা ছিল স্বপ্নের মতো। দুই ওপেনার তানজিদ তামিম আর পারভেজ হোসেন ইমন ঝড় তুলেছিলেন শারজাহতে। প্রথম ১১ ওভারে বিনা উইকেটে আসে ১০৯ রান। মনে হচ্ছিল, ১৫২ রানের লক্ষ্য অনায়াসেই তাড়া করে ফেলবে বাংলাদেশ। কিন্তু ওপেনারদের বিদায়ের পর যেন ভেঙে পড়ে গোটা ইনিংস। মাত্র ৯ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন টপ অর্ডারের ছয় ব্যাটার। ম্যাচের এমন কঠিন মুহূর্তেও স্বস্তিতে ছিলেন টাইগার অধিনায়ক জাকের আলী।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালকের প্রশ্নে বাংলাদেশ অধিনায়ক জানান, ৯ রানে ৬ উইকেট হারালেও তিনি দুশ্চিন্তা করছিলেন না। আন্তর্জাতিক ক্রিকেটে এমন হতেই পারে বলে মন্তব্য করেন তিনি।

জাকের বলেন, ‘আমি ড্রেসিংরুমে আরাম করে বসেছিলাম। আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হতেই পারে। আমি ছেলেদের চেষ্টায় সন্তুষ্ট। আমরা দারুণ শুরু করেছিলাম। এরপর ধস নামাটা দুশ্চিন্তার। তবে ক্রিকেট একটা মজার খেলা। তারাও আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। জেতা-হারাটা খেলাটারই অংশ। বোলিং আর ব্যাটিং দুদিকেই কিছু জায়গায় উন্নতির প্রয়োজন আছে।’

টাইগার অধিনায়ক আরও বলেন, ‘বোলাররা এশিয়া কাপে ভালো করেছে, সব সময়ই ভালো করে; কিন্তু আমরা আজ শেষ দিকে কিছু বেশি রান দিয়েছি। এ জন্যই বলছি যে উন্নতির জায়গা আছে। আজকে আমরা জিতেছি। এটা আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। কাল (আজ) সিরিজ জয়ের দিকে তাকিয়ে আছি আমরা।’

প্রথম টি-টোয়েন্টিতে জয়ের মধ্য দিয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। তবে এই ম্যাচ শিখিয়ে দিয়েছে, ক্রিকেটে জয় কখনোই নিশ্চিত হয় না—শেষ পর্যন্ত লড়াই করলেই ম্যাচ ঘুরে যেতে পারে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

৯ রানে ৬ উইকেট হারালেও ‘টেনশনে’ ছিলেন না জাকের

আপডেট টাইম : ১১:৩৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫