সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণ রোববার Logo সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের দুই নেতার বিরুদ্ধে পুলিশের অভিযান Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশজুড়ে সরকারের নানা কর্মসূচি Logo আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দাপ্তরিক খরচ কমান, শ্রমিকদের বেতন বাড়বে’ Logo পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র: রিজভী Logo আইনজীবীর প্রধান শক্তি মানবিক মূল্যবোধ, দক্ষতা ও সততা: আইনমন্ত্রী Logo রায়গঞ্জে অটোচালক কছিমুদ্দিন হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার Logo ১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা Logo পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ

অনুমোদনহীন মৎস্য আড়তে মিললো ২৬ মণ নিষিদ্ধ পিরানহা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় অনুমোদনহীন অবৈধ কুতুবের চর মৎস্য আড়তে অভিযান চালিয়ে অভিযান চালিয়ে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় যাদের হেফাজত থেকে মাছগুলো জব্দ করা হয়েছে তাদের অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালত। তবে ঘটনাস্থলে মাছের মালিক অনুপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. রওশন কবিরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই অভিযান চালানো হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। জব্দ করা মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

স্থানীয় সূত্র জানিয়েছে, ময়মনসিংহ থেকে নিষিদ্ধ পিরানহা মাছ কুতুবের চর মৎস্য আড়তে আনা হয়েছিল। মাছগুলোর মূল্য প্রায় ২ লাখ টাকারও বেশি।

রায়গঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন,  পিরানহা মাছ দেশীয় প্রজাতির মাছের জন্য হুমকিস্বরূপ। এটি জলজ জীববৈচিত্র্যের ক্ষতি করে এবং দেশীয় মাছের বংশবিস্তার ও অস্তিত্বের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এ কারণে দেশে পিরানহা মাছের চাষ ও বিক্রি নিষিদ্ধ।

কুতুবের চর মৎস্য আড়তে নিষিদ্ধ এই মাছ আমদানির খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে প্রায় ২৬ মণ (১ হাজার ৪০ কেজি) নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। তবে মাছের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে মাছের হেফাজতে থাকা দুই ব্যক্তিকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

তিনি আরও বলেন, অভিযান চালিয়ে জব্দ করা মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, সলঙ্গার কুতুবের চর মৎস্য আড়তটি দীর্ঘদিন তিন বছর ধরে সরকারি পেরিফেরি অনুমোদন ছাড়াই পরিচালনা করছে প্রভাবশালীরা। অবৈধ এই আড়তটি নিয়ে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণ রোববার

অনুমোদনহীন মৎস্য আড়তে মিললো ২৬ মণ নিষিদ্ধ পিরানহা

আপডেট টাইম : ০৩:২৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬