সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

অপরাজিত থেকেই বিশ্বকাপে বাংলাদেশ

টানা সাত ম্যাচ জিতে গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। ছবি : সংগৃহীত

অপ্রতিরোধ্য বাংলাদেশ। বাছাইপর্বে বাংলাদেশের সাতে সাতে। গ্রুপ পর্বে ৪ ম্যাচে ৪ জয়ের পর সুপার সিক্সের ৩ ম্যাচে ৩ জয় তুলে নিল বাংলাদেশ। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ৭ ম্যাচে ৭ জয় নিয়ে অপরাজিত থেকে সবার শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ নারী দল।

টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বল হাতে নাহিদা আক্তারের ৩ উইকেটের পর দারুণ এক ফিফটি হাঁকিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টানা দ্বিতীয় ফিফটিতে দলকে সহজ জয় এনে দিয়েছেন নিগার।

নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১০২ রান তোলে ডাচরা। ৩৭ বলে ৪৩ রান করে টিকে ছিলেন সানিয়া খুরানা। এছাড়া ৪৫ বলে ৩৯ রান করেছেন রবিনে রিজকে। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন নাহিদা আক্তার। ১টি করে উইকেট শিকার করেছেন মারুফা আক্তার, স্বর্ণা আক্তার এবং রাবেয়া খান।

জবাব দিতে নেমে দলের ৬ রানের মধ্যে বিদায় নেন দুই ওপেনার দিলারা আক্তার এবং জুয়াইরিয়া ফেরদৌস। এরপর দলের বিপদ সামাল দিয়েছেন শারমিন আক্তার সুপ্তা এবং নিগার সুলতানা জ্যোতি। ২৮ বলে ১৩ রান করে বিদায় নেন শারমিন। এরপর জ্যোতির সাথে যোগ দেন ফর্মের তুঙ্গে থাকা সোবহানা মোস্তারী।

জ্যোতি-মোস্তারীর ব্যাটে ভর করে জয়ের পথে এগিয়েছে বাংলাদেশ। লক্ষ্যটা সহজ হওয়ায় সেভাবে ঝুঁকি নিতে হয়নি দুজনকে। কার্যকরী ব্যাটিংয়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন দুজন। টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন অধিনায়ক জ্যোতি। ৪৪ বলে ৫০ রান করে টিকে ছিলেন তিনি। ২৩ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন সোবহানা মোস্তারী।

২০ বল হাতে রেখে ৭ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ। এই জয়ের ফলে টেবিলের শীর্ষে থেকে এবং একমাত্র অপরাজিত দল হিসেবে বাছাইপর্ব শেষ করলো টাইগ্রেসরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

অপরাজিত থেকেই বিশ্বকাপে বাংলাদেশ

আপডেট টাইম : ১২:৫৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬